দৈনিক সংবাদ দিগন্ত

বোরো মৌসুম শেষ না হতেই চালের বাজারে আগুন, কেজিতে বেড়েছে ২ থেকে ৪ টাকা

বোরো ধান কাটার মৌসুম শেষ না হতেই দেশের বাজারে আবারও বাড়তে শুরু করেছে চালের দাম। রাজধানীর বিভিন্ন বাজারে সরু, মাঝারি ও মোটা—সব ধরনের চালের দাম কেজিতে ২ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে।বাজার ঘুরে দেখা গেছে, সরু চাল নাজিরশাইল ও মিনিকেটের দাম একদিনের ব্যবধানে কেজিতে ২ টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে গত এক মাসে মাঝারি ও মোটা চালের দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত।সরকারি সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী, বর্তমানে নাজিরশাইল ও মিনিকেট চালের দাম ্।আরও  পড়ুন, জনশক্তি রপ্তানিতে শঙ্কা, সরকারি লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে উদ্বেগকেজিতে ৭২ থেকে ৮৫ টাকা। মাঝারি মানের পাইজাম ও আটাশ চাল ৫৫ থেকে ৬৮ টাকা এবং মোটা চাল ইরি ও স্বর্ণা ৫২ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে চালের দাম বাড়ায় খুচরা পর্যায়েও দাম সমন্বয় করতে হচ্ছে। অন্যদিকে মিলারদের দাবি, কৃষকদের কাছে ধান নেই, অধিকাংশ ধান এখন মজুতদারদের হাতে চলে গেছে। ফলে বেশি দামে ধান কিনতে হওয়ায় চালের দামও বেড়েছে।তবে সরকারের দাবি, বাজারে চালের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। সরকারের হাতে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা।

বোরো মৌসুম শেষ না হতেই চালের বাজারে আগুন, কেজিতে বেড়েছে ২ থেকে ৪ টাকা