দৈনিক সংবাদ দিগন্ত

গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ

চার ম্যাচের জয়খরা কাটিয়ে অবশেষে স্বস্তির জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় আলাভেসকে ২–১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে জয়ের নায়ক হিসেবে উঠে এসেছেন কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র।শুরুতে দর্শকদের কিছুটা বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়লেও সময়ের সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল।প্রথমার্ধে বক্সের বাইরে থেকে নেওয়া শটে ভাগ্যের সহায়তায় গোল করেন এমবাপ্পে। তার শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে প্রবেশ করে।আরো পড়ুন , শীর্ষস্থান দখলের লড়াইয়ে বিপাকে ম্যানসিটিবিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া শক্তিশালী শটে তিনি গোলটি করেন।ম্যাচে একাধিক আক্রমণ চালালেও আলাভেস একবারের জন্য বড় সুযোগ তৈরি করেছিল, তবে গোল পায়নি তারা।এই জয়ের ফলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কিছুটা কমিয়েছে রিয়াল মাদ্রিদ।তবে ম্যাচে চোটের কারণে দুশ্চিন্তায় পড়ে দল, ডিফেন্ডার মিলিতাও মাঠ ছাড়েন।

গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ