দৈনিক সংবাদ দিগন্ত

“চীন সফর শেষে দেশে কায়সার কামাল”

চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বাধীন চার সদস্যের সংসদীয় দল। শনিবার দুপুর ২টায় ঢাকায় পৌঁছান তারা।চীনের ইউনান প্রদেশের ভাইস গভর্নর ইয়ুয়ান ফাং কুনমিং বিমানবন্দরে ভিআইপি প্রটোকলে বিদায় জানান ডেপুটি স্পিকারকে। স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করে প্রতিনিধি দল।চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে ১১ জুন অনুষ্ঠিত সপ্তম চায়না-সাউথ এশিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।আরো পড়ুন , বিএনপির রাজনীতি মানুষের জন্য পথসভায় তারেক রহমানএদিকে, চলমান দশম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে ‘থিম কান্ট্রি’ হিসেবে অংশ নিয়েছে বাংলাদেশ। দেশীয় পণ্য নিয়ে ৮৪টি প্যাভিলিয়ন অংশ নিচ্ছে এবারের আয়োজনে। ১৬ জুন পর্যন্ত চলা আন্তর্জাতিক এই বাণিজ্য মেলায় বিশ্বের ৬৮টি দেশ অংশ নিচ্ছে।সফরকালে চীনের পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান হি ওয়াই, কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সেক্রেটারি ওয়াং নিং এবং গভর্নর ওয়াং ইয়োবোর সঙ্গে একান্ত বৈঠক করেন ডেপুটি স্পিকার।দ্বিপক্ষীয় বৈঠকে কুনমিং-চট্টগ্রাম সরাসরি সংযোগ সড়ক নির্মাণের প্রস্তাব দেন তিনি। পাশাপাশি তিস্তা ব্যারেজ নির্মাণে চীনা সহযোগিতা অব্যাহত রাখা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, অর্থনৈতিক অঞ্চল, পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়নে আরও সহযোগিতা কামনা করেন।এ সময় চলতি মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফরের বিষয়টিও আলোচনায় আসে। জবাবে চীনা প্রতিনিধিরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন।

“চীন সফর শেষে দেশে কায়সার কামাল”