দৈনিক সংবাদ দিগন্ত

ফুটবল খেলার মাইকিং নিয়ে চার গ্রামে সংঘর্ষ পুলিশসহ শতাধিক আহত

ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ২০০ জন আহত হয়েছেন এবং ৫০টি দোকান ভাঙচুর করা হয়েছে।শুক্রবার বিকেলে মুনসুরাবাদ গ্রামের এক কিশোরকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়। পরে সন্ধ্যায় প্রথম দফা সংঘর্ষ হয় মুনসুরাবাদ বাজারে।রাতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও শনিবার সকাল ৭টা থেকে আবারও সংঘর্ষ শুরু হয়, যা টানা প্রায় ৪ থেকে ৫ ঘণ্টা স্থায়ী হয়।আরো পড়ুন , রাজশাহীতে হাম আতঙ্ক রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যুপ্রত্যক্ষদর্শীরা জানান, মুনসুরাবাদ গ্রামের বাসিন্দারা ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থান নেন। অন্যদিকে খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হন।উভয়পক্ষের মধ্যে শুরু হয় ইট-পাটকেল ও কাঁচের বোতল নিক্ষেপ। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের সদস্যরাও আহত হন।আহতদের স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

ফুটবল খেলার মাইকিং নিয়ে চার গ্রামে সংঘর্ষ পুলিশসহ শতাধিক আহত