দৈনিক সংবাদ দিগন্ত

জিহাদ হত্যা মামলার প্রধান আসামি আঁখি গ্রেফতার

কক্সবাজারের রামু উপজেলার চাঞ্চল্যকর বেলাল উদ্দিন জিহাদ (২২) হত্যা মামলার প্রধান পলাতক আসামি ও নিহতের স্ত্রী তাহেরা বেগম আঁখিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।  (১৬ মার্চ) বিকালে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে উখিয়া থানাধীন কোটবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।গ্রেফতার তাহেরা বেগম আঁখি উখিয়া উপজেলার খুলিয়াপালং ইউনিয়নের দরিয়ার দিঘী এলাকার বাসিন্দা।  তার পিতা মোহাম্মদ মুসা।  তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টিকটকার’ হিসেবে পরিচিত ছিলেন।আরো পড়ুন , ঠাকুরগাঁওয়ে আকস্মিক শিলাবৃষ্টি বিপাকে কৃষকনিহত বেলাল রাজারকুল ইউনিয়নের হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন টমটম চালক ছিলেন।র‌্যাব সূত্রে জানা যায়, গত ৪ মার্চ ২০২৬ তারিখে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদের গলাকাটা ও অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।  ঘটনার পর থেকেই তার স্ত্রী ও মামলার প্রধান আসামি তাহেরা বেগম আঁখি আত্মগোপনে চলে যান।  এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

জিহাদ হত্যা মামলার প্রধান আসামি আঁখি গ্রেফতার