দৈনিক সংবাদ দিগন্ত

মেট্রোরেলের হাই-ভোল্টেজ ট্র্যাকে বিড়াল ঢুকে পড়ায় ট্রেন চলাচল বন্ধ, যাত্রী ভোগান্তি

মেট্রোরেলের হাই-ভোল্টেজ ট্র্যাকে একটি বিড়ালের অনুপ্রবেশের ঘটনায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।শনিবার বেলা ১১টা ৪০ মিনিট থেকে এই অচলাবস্থার সৃষ্টি হয়। হঠাৎ সেবা বন্ধ হয়ে যাওয়ায় রাজধানীর মেট্রোরেল স্টেশনগুলোতে যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয়।স্টেশনগুলোতে মুহূর্তের মধ্যেই দীর্ঘ সারি তৈরি হয়।আরও পড়ুন, ছাত্রশিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলে ছাত্রদলের শহীদ মিনার–শাহবাগ বিক্ষোভ মিছিল অনেক যাত্রী দীর্ঘক্ষণ অপেক্ষার পর বাধ্য হয়ে বিকল্প পরিবহনের দিকে চলে যান।এদিকে নিরাপত্তাজনিত কারণে নতুন যাত্রীদের স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ইতোমধ্যে যেসব যাত্রী ভেতরে প্রবেশ করেছিলেন, তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ।মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা বিএমটিসিএল জানায়, উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনে কোনো প্রাণীর উপস্থিতি বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে। তাই সতর্কতামূলকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।কর্তৃপক্ষ আরও জানিয়েছে, লাইন সম্পূর্ণ নিরাপদ ও ঝুঁকিমুক্ত করার কাজ চলছে। ঝুঁকি দূর হওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত সেবা পুনরায় চালু করা হবে।

মেট্রোরেলের হাই-ভোল্টেজ ট্র্যাকে বিড়াল ঢুকে পড়ায় ট্রেন চলাচল বন্ধ, যাত্রী ভোগান্তি