মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশের শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে হাঁটছে সরকার।এ লক্ষ্যে আজ রোববার বিশেষ নির্দেশনা জারি করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।জানা গেছে, জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষা কার্যক্রমে নতুন কাঠামো আনার পরিকল্পনা করা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, সপ্তাহে ছয় দিনের ক্লাস থাকলেও তা ভাগ করা হতে পারে অনলাইন ও সশরীর উপস্থিতির ভিত্তিতে।পরিকল্পনায় রয়েছে—তিন দিন অনলাইন এবং তিন দিন সরাসরি ক্লাস। অর্থাৎ একদিন ভার্চুয়াল ক্লাস হলে পরের দিন শিক্ষার্থীদের উপস্থিত থাকতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে।তবে বিজ্ঞান ও ব্যবহারিক বিষয়গুলোর ক্ষেত্রে কোনো ছাড় নেই। এসব ক্লাস বাধ্যতামূলকভাবে সশরীর নেওয়া হবে।আরো পড়ুন , দেশের ১৮ জেলায় শুরু হামের বিশেষ টিকাদান কর্মসূচএছাড়া পরিবহন খাতে জ্বালানি নির্ভরতা কমাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য ইলেকট্রিক বাস আমদানির সুযোগ বাড়ানো হচ্ছে। স্কুলগুলো শুল্কমুক্ত সুবিধায় নতুন ইলেকট্রিক বাস আনতে পারবে। তবে বাণিজ্যিকভাবে ব্যবহার করলে দিতে হবে ২০ শতাংশ শুল্ক।মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য হলো—কোনোভাবেই যেন শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত না হয়।বিশেষজ্ঞরা বলছেন, এই হাইব্রিড শিক্ষা পদ্ধতি জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি ভবিষ্যতের ডিজিটাল শিক্ষাব্যবস্থার দিকেও একটি বড় পদক্ষেপ হতে পারে।আজ দুপুরের মধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত নির্দেশনা গণমাধ্যমে প্রকাশ করা হতে পারে।