টানা ভারি বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক তিনটি পাহাড়ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।সোমবার ভোরে ছাত্তারের ঘোনা এলাকায় পাহাড়ধসে আলী আকবর নামে একজন নিহত হন। একই ঘটনায় আহত হয়েছেন তার পরিবারের আরও দুই সদস্য।এর আগে জামতলী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত হন মোহাম্মদ কামাল হোসাইন, তার স্ত্রী হুমায়রা বেগম এবং চার বছরের ছেলে মোহাম্মদ আনাস। এছাড়া কুতুপালং ক্যাম্পে পাহাড়ি ঢলে মাটি চাপায় একরাম নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়।আরও পড়ুন, গাজীপুরের বাসনে ধর্ষণ মামলার আসামি সিয়ামকে খুঁজছে পুলিশ, গ্রেপ্তারে অভিযান অব্যাহতঅন্যদিকে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আরও চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত একজন।উখিয়া ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করা হয়েছে। এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে, টানা বর্ষণে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করে সতর্ক করা হচ্ছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আরও দুই দিন ভারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।