দৈনিক সংবাদ দিগন্ত

পিসিএলে রিশাদ হোসেনের রাওয়ালপিন্ডিজ টানা চতুর্থ পরাজয়

পাকিস্তান সুপার লিগে (পিসিএল) রিশাদ হোসেনের দল রাওয়ালপিন্ডিজ চতুর্থ ম্যাচেও জয়ের দেখা পায়নি। সোমবার (৬ এপ্রিল) লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে তারা মুলতান সুলতান্সের কাছে ৭ উইকেটে হেরে।টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই রাওয়ালপিন্ডিজের ওপেনার ইয়াসির খান আউট হন। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও পাওয়ার প্লের আগে ফিরে যান। আরো পড়ুন , পিসিবি জরিমানা শেষে নাসিমের চোট দ্বিতীয়ার্ধে টুর্নামেন্টে ফিরতে পারেনকামরান গোলাম ২৪ বলে ৩৫ রান করেন, ড্যারেল মিচেল ১৭ রান করে আউট হন। রিশাদ হোসেন মাত্র ১ রান করে আউট হন। শেষ পর্যন্ত স্যাম বিলিংসের অপরাজিত ৫৬ রানের জুটির কারণে ২০ ওভারে রাওয়ালপিন্ডিজ সংগ্রহ করে ১৮২ রান।জবাবে মুলতান সুলতান্সের ওপেনার সাহিবজাদা ফারহান ৩৮ বলে ৬৮ রান এবং জস ফিলিপে ৩০ বলে ৫৬ রান করে দলকে জয়ের পথে নিয়ে যান। ১৬.২ ওভারেই মাত্র ৩ উইকেট হারিয়ে ১৮৩ রানের লক্ষ্য পূরণ করে মুলতান।

পিসিএলে রিশাদ হোসেনের রাওয়ালপিন্ডিজ টানা চতুর্থ পরাজয়