দৈনিক সংবাদ দিগন্ত

চট্টগ্রাম বন্দরে আজ রাতেই আসছে ৬৮ হাজার টন ডিজেল

আজ রাতে চট্টগ্রাম বন্দরে দুইটি জাহাজ পৌঁছানোর কথা রয়েছে। এই দুইটি জাহাজে প্রায় ৬৮ হাজার টন ডিজেল রয়েছে। এর মধ্যে একটি জাহাজে ৩৩ হাজার টন এবং অন্যটিতে ৩৫ হাজার টন ডিজেল রয়েছে। আরও পড়ুন, পিরোজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বৈশাখী মেলায় নববর্ষ ১৪৩৩ উদযাপনমঙ্গলবার রাত ১১টায় জাহাজ দুটি বন্দরে পৌঁছাবে। বর্তমানে দেশে প্রতিদিন প্রায় ১১ হাজার টন ডিজেল বিক্রি হচ্ছে। ১২ এপ্রিল পর্যন্ত দেশে ১ লাখ ১৯ হাজার টন ডিজেলের মজুত ছিল। এই মজুত দিয়ে প্রায় ১০ দিনের চাহিদা মেটানো সম্ভব ছিল। নতুন চালান আসার পর মজুত ৪/৫ দিন বাড়বে।আরও পড়ুন, জাদুকাটা নদীতে বজ্রপাতে বারকি শ্রমিকের মৃত্যুবিপিসির চেয়ারম্যান রেজানুর রহমান বলেছেন, ইতিমধ্যে কয়েকটি জাহাজ এসেছে, সামনে আরও আসবে। চুক্তিবদ্ধ সরবরাহকারীদের পাশাপাশি অন্য উৎস থেকেও তেল আমদানির চেষ্টা চলছে। এই মাসে জ্বালানি তেলের সরবরাহে কোনও সংকট হওয়ার আশঙ্কা নেই।

চট্টগ্রাম বন্দরে আজ রাতেই আসছে ৬৮ হাজার টন ডিজেল