মাননীয় নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন গাক চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন
গাক-এর মাননীয় নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন সম্প্রতি গাক চক্ষু হাসপাতাল, বগুড়া পরিদর্শন করেন পরিদর্শনকালে তিনি হাসপাতালের প্রি-অপারেটিভ ও পোস্ট-অপারেটিভ রোগীদের সাথে সরাসরি কথা বলেন, তাদের সার্বিক সেবা সম্পর্কে খোঁজখবর নেন এবং গুরুত্বপূর্ণ ফিডব্যাক প্রদান করেন। এ সময় তিনি রোগীদের সন্তুষ্টি, সেবার মান এবং চিকিৎসা-পরবর্তী অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।এছাড়াও তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম, সেবার মানোন্নয়ন, আরো পড়ুন , র্যাব-১২ দুটি অভিযানে ২০০ বোতল ইস্কাফ ৫০ বোতল ও ৪৯ বোতল ফেয়ারডিলসহ ৪ জন গ্রেফতাররোগী ব্যবস্থাপনা, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। তাঁর দিকনির্দেশনা হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।গাক চক্ষু হাসপাতাল, বগুড়া সবসময় মানসম্মত ও মানবিক স্বাস্থ্যসেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। মাননীয় নির্বাহী পরিচালকের এই পরিদর্শন গাক চক্ষু হাসপাতালের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।