‘এক লাখ স্বাস্থ্যকর্মী, ই-হেলথ কার্ড’—বিশ্ব স্বাস্থ্য দিবসে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে মানবিক ও আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার দেওয়া এক বাণীতে তিনি জানান, শহর থেকে গ্রাম পর্যন্ত মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্যসেবা, রোগ প্রতিরোধমূলক কার্যক্রম এবং প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবায় জোর দেওয়া হবে।প্রধানমন্ত্রী জানান, দেশজুড়ে ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে প্রায় ৮০ শতাংশ নারী। একই সঙ্গে প্রতিটি নাগরিকের জন্য চালু করা হবে ই-হেলথ কার্ড।তিনি আরও বলেন, জটিল রোগের চিকিৎসা দ্রুত ও মানসম্মত করতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি ব্যবস্থার সম্প্রসারণ করা হবে। পাশাপাশি স্বাস্থ্যবিমা চালু ও চিকিৎসা ব্যয় সহনীয় রাখতে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া আরো পড়ুন , পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কি না চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রীহয়েছে।প্রধানমন্ত্রী জানান, স্বাস্থ্য খাতে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে।বিশ্ব স্বাস্থ্য দিবসের এবারের প্রতিপাদ্য ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ উল্লেখ করে তিনি বলেন, মানুষ, প্রাণী ও পরিবেশের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে—যা ‘ওয়ান হেলথ’ ধারণার মাধ্যমে প্রতিফলিত হয়।তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল রিয়েলিটি ও মেশিন লার্নিং ব্যবহার করে স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, যা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, “স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক অধিকার।”শেষে তিনি বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটি সুস্থ ও সবল জাতি গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।