কসবা র্যাব অভিযানে ঘাসক্ষেত থেকে ৮৪ কেজি গাঁজা উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৯, সিপিসি-১। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।মঙ্গলবার (৩০ জুন ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, কসবা থানার বায়েক ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার একটি ঘাসক্ষেতে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।আরও পড়ুন, নওগাঁর পত্নীতলায় স্কুলছাত্রীকে ইভটিজিং করায় যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডখবর পেয়ে র্যাব-৯, সিপিসি-১-এর একটি আভিযানিক দল বিকেল ৪টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় ঘাসক্ষেতে পড়ে থাকা লাল রঙের তিনটি প্লাস্টিকের বস্তা থেকে খাকি রঙের স্কচ টেপে মোড়ানো অবস্থায় ৮৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।তবে অভিযানের সময় উদ্ধারকৃত গাঁজার সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।র্যাব জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা।