দৈনিক সংবাদ দিগন্ত

ঘরমুখো মানুষের চাপ বাড়ছে, আজ শেষ ২৭ মের ট্রেন টিকিট বিক্রি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ রোববার বিক্রি হচ্ছে আগামী ২৭ মে যাত্রার টিকিট।রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। সব টিকিট শুধুমাত্র অনলাইনে পাওয়া যাচ্ছে।এর আগে ধাপে ধাপে ঈদের আগের দিনগুলোর টিকিট বিক্রি করা হয়েছে।আরও পড়ুন , দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্ক আবহাওয়া অধিদপ্তর  ১৩ মে বিক্রি হয় ২৩ মে’র, ১৪ মে ২৪ মে’র, ১৫ মে ২৫ মে’র এবং ১৬ মে ২৬ মে’র টিকিট।রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী একবারের বেশি অগ্রিম টিকিট কিনতে পারবেন না। এছাড়া একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। একবার কেনা টিকিট ফেরত দেওয়ার সুযোগও থাকছে না।অন্যদিকে যাত্রার দিন উচ্চ শ্রেণি ছাড়া অন্যান্য শ্রেণির মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।আরও  পড়ুন, দেশে ভয়াবহ হামের বিস্তার, ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু; আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ছাড়াল

ঘরমুখো মানুষের চাপ বাড়ছে, আজ শেষ ২৭ মের ট্রেন টিকিট বিক্রি