বাসন থানার বিশেষ অভিযানে ১২ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ
গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ ১০ জুন ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলা ও পরোয়ানাভুক্ত মোট ১২ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি মাদক মামলার এজাহারভুক্ত তিন আসামীকে গ্রেফতার করা হয়। এছাড়া একটি অপহরণ মামলার দুই এজাহারভুক্ত আসামী, রাজনৈতিক মামলার তদন্তে এক সন্দেহভাজন আসামী, চুরি মামলার তদন্তে এক সন্দেহভাজন আসামী এবং ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে দুই সন্দেহভাজন আসামীকে আটক করা হয়েছে।এর পাশাপাশি সিআর পরোয়ানাভুক্ত দুইজন এবং জিআর পরোয়ানাভুক্ত একজন আসামীকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।আরও পড়ুন , জামালপুর মেলান্দহ উপজেলা ৭ নং চর বাণী পাকুরিয়া দুই শিশুর পুকুরে ডুবে মৃত্যুস্থানীয় সূত্রে জানা যায়, বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ দায়িত্ব গ্রহণের পর থেকে এলাকায় মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছেন। ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে স্থানীয়দের অভিমত।এ বিষয়ে এলাকাবাসী জানান, অপরাধ দমনে বাসন থানা পুলিশের সক্রিয় ভূমিকা ও নিয়মিত অভিযানের কারণে মাদক ও ছিনতাইয়ের ঘটনা অনেকাংশে কমে এসেছে। তারা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।বাসন থানা পুলিশ জানিয়েছে, অপরাধমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান ও আইনগত কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।