ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৫ গ্রামের সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত; আহত পুলিশসহ অন্তত ২০
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে পাঁচ গ্রামের মানুষের মধ্যে সাড়ে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে গুলিবিদ্ধ এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষ চলে।নিহত সুমন শেখ, ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী গ্রামের বাসিন্দা। সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়ার পর তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ৯টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।এ সময় বিক্ষুব্ধ লোকজন মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করলে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।আরও পড়ুন, জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সাবেক সেনাসদস্যের যাবজ্জীবন কারাদণ্ডপুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে তাদের ওপরও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।স্থানীয়দের দাবি, কয়েক মাস আগের একটি মারধরের ঘটনার জের ধরে মঙ্গলবার দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয় এবং পাঁচ গ্রামের মানুষ এতে জড়িয়ে পড়ে।ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান বলেন, সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।