দৈনিক সংবাদ দিগন্ত

সুদের টাকা নিয়ে দুই সরাইলের গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সুদের টাকা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. হাদিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩০ জন।রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজার এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পাশের ধরন্তি গ্রামের খাদেম মোল্লার কাছে সুদের এক লাখ টাকা পাওয়ার দাবি করেন। তবে ওই টাকা পরিশোধ নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।আরও পড়ুন, মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে সেতুর দাবি, উত্তরাঞ্চলের অর্থনীতিতে আসতে পারে নতুন গতিপরবর্তীতে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে কালিকচ্ছ বাজার এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।এতে মো. হাদিম নিহত হন। এছাড়া আহত হন অন্তত ৩০ জন। আহতদের স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বলেন, সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

সুদের টাকা নিয়ে দুই  সরাইলের গ্রামবাসীর সংঘর্ষ,  নিহত ১, আহত ৩০