দৈনিক সংবাদ দিগন্ত

গ্যাসের দাম নিয়ে সরকারের সমালোচনায় নাসীরুদ্দীন

এলপিজি সিলিন্ডারের দাম দুই দফা বাড়ানোর প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সরকার জনগণের রান্নাঘর পর্যন্ত ভোগান্তি পৌঁছে দিয়েছে। অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার না করলে খালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামা ছাড়া উপায় থাকবে না। সোমবার (২ নভেম্বর) রাতে রাজধানীর রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ২৯ দিনের ব্যবধানে দুই দফা এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গ্যাসের দাম বাড়িয়ে সরকার জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। তাই পাড়া-মহল্লার মা-বোনদের খালি গ্যাস সিলিন্ডার নিয়ে প্রতিবাদে নামার আহ্বান জানান তিনি। প্রয়োজনে হাঁড়ি-পাতিল ও কলস নিয়ে রাজপথে অবরোধ কর্মসূচি পালনের কথাও বলেন এ এনসিপি নেতা। সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকারের বক্তব্যের সঙ্গে কাজের মিল নেই।আরও পড়ুন,আট মাসে সিলিন্ডার গ্যাসের দাম প্রায় দ্বিগুণ: নাহিদএকটি কারিগরি কমিটি গঠন এবং গণশুনানির মাধ্যমে মূল্য নির্ধারণের উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত অনুসরণ করা হয়নি। বরং কয়েকটি কোম্পানির মালিকের কথায় জনগণের স্বার্থ উপেক্ষা করে গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। নাসীরুদ্দীন বলেন, বর্তমানে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা। তাঁর দাবি, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে গ্যাসের দাম বেশি। এ মূল্যবৃদ্ধি প্রত্যাহার করে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।সংবাদ সম্মেলনে পোশাকশ্রমিকদের আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন এনসিপির এ নেতা। তিনি বলেন, সরকার এ আন্দোলনে আওয়ামী লীগের ইন্ধন থাকার কথা জানিয়েছে। তাঁর মতে, এমন পরিস্থিতি গোয়েন্দা ব্যর্থতার ইঙ্গিত দেয়। শ্রমিক অঞ্চল নিরাপদ রাখতে গোয়েন্দা সংস্থাগুলোকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

গ্যাসের দাম নিয়ে সরকারের সমালোচনায় নাসীরুদ্দীন