দৈনিক সংবাদ দিগন্ত

ঢাকার কদমতলীতে গ্যাসলাইট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিস আপ্রাণ চেষ্টা

রাজধানীর পুরান ঢাকার কদমতলীতে শনিবার দুপুরে গ্যাসলাইট তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনের তীব্রতা দ্রুত বৃদ্ধি পায়, কারণ কারখানায় প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল।ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, দুপুর ১টা ১১ মিনিটে আল বারাকা হাসপাতালের পাশের কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, পরে আরও দুইটি ইউনিটকে ডাকা হয়। বর্তমানে মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।আরো পড়ুন , দক্ষিণ যাত্রাবাড়ীতে ট্রাক চাপায় দুইজনের মৃত্যুপ্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার ভিতরে ছোট ছোট গ্যাসলাইট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আশেপাশের এলাকায় থাকা বাসিন্দারা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেছেন। হাসপাতালের রোগী ও স্বজনরা নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে দেখা যায়।ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা না হওয়া পর্যন্ত কারখানার ভিতরে কতজন শ্রমিক ছিলেন বা কেউ আটকা পড়েছেন কি না তা নিশ্চিত করা সম্ভব নয়। বর্তমানে কারখানার ভিতরে থাকা বিপুল পরিমাণ কাঁচামাল ও তৈরি পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ঢাকার কদমতলীতে গ্যাসলাইট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিস আপ্রাণ চেষ্টা