৭ লাখ ৮০ হাজার টাকার গাঁজা উদ্ধার র্যাব-১০ অভিযান সফল
রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ ৮০ হাজার টাকার ২৬ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব-১০। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে অভিযান পরিচালনা করা হয়।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহিদনগরের ৩৪ আরএনডি রোডের একটি সাততলা ভবনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে ৯ নম্বর ফ্ল্যাটের খাটের নিচ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। ভবনটি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন খোকনের বলে জানা গেছে।আরো পড়ুন , ঢাকায় হঠাৎ ঝড়বৃষ্টি, জনজীবনে দুর্ভোগগ্রেফতারকৃতরা হলেন মো. শাহজাহান (৬০), সাবেরা বেগম (৪৯), সুমি আক্তার (৩৭) ও রুমি বেগম (৩৪)। তাদের কাছ থেকে মাদক কেনাবেচার নগদ ৭ হাজার ৩৮ টাকা এবং কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে লালবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানটি রাজধানীতে মাদক পাচারের বিরুদ্ধে র্যাবের কার্যকর পদক্ষেপের একটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।