দৈনিক সংবাদ দিগন্ত

মন ভেঙেছে ইধিকার

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতেছে গোটা বিশ্ব। সেই আবহে নিজের আবেগঘন অভিজ্ঞতার কথা জানালেন টালিউড অভিনেত্রী ইধিকা পাল। তবে এবারের বিশ্বকাপ তার কাছে আনন্দের চেয়ে বেশি বেদনার, কারণ প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো এবং সমর্থনের দল পর্তুগাল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।সম্প্রতি এক সাক্ষাৎকারে ইধিকা বলেন, ছোটবেলা থেকেই বিশ্বকাপ ফুটবল ছিল তাদের পরিবারের অন্যতম বড় আয়োজন। পরিবারের সবাই মিলে টেলিভিশনের সামনে বসে হাইভোল্টেজ ম্যাচ উপভোগ করতেন। প্রিয় দল নিয়ে তর্ক-বিতর্ক, আরও  পড়ুন, আমাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিলহাসি-ঠাট্টা, এমনকি ছোটখাটো ঝগড়াও হতো, কিন্তু খেলা শেষে সবাই আবার এক হয়ে যেতেন।তিনি জানান, বিশেষ করে সেমিফাইনাল থেকে পরিবারের সবাই একসঙ্গে খেলা দেখার স্মৃতি আজও তাকে নস্টালজিক করে তোলে।তবে এবার সেই আনন্দ নেই। ইধিকার ভাষায়, প্রিয় দল পর্তুগালের বিদায় এবং ক্রিস্টিয়ানো রোনালদোর চোখে অশ্রু দেখে তিনিও কান্নায় ভেঙে পড়েন। তাই এবারের সেমিফাইনাল ম্যাচ দেখবেন কি না, সেটিও এখনো ঠিক করতে পারেননি বলে জানান এই অভিনেত্রী।

মন ভেঙেছে ইধিকার