দৈনিক সংবাদ দিগন্ত

গাজীপুরে ডাকাতির ঘটনায় গৃহকর্ত্রী খুন নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

গাজীপুর সদর উপজেলার পিরুজালী মধ্যপাড়া গ্রামে এক নৈশপ্রহরী বাবা-ছেলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে, যেখানে গৃহকর্ত্রী আসমা আক্তার নিহত হয়েছেন। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে গৃহকর্তা অনিসুর রহমান স্থানীয় একটি কারখানায় এবং তার ছেলে নাজমুল সাকিব বিদ্যালয়ে নৈশপ্রহরীর কাজ করছিলেন। রাত ২টার দিকে ডাকাতরা বাড়িতে প্রবেশ করলে গৃহকর্ত্রী ও পুত্রবধূ আরিফা আক্তার বাধা দেন। ডাকাতরা তাদের এলোপাতাড়ি মারধর ও হাত-পা বেঁধে রাখে।আরো পড়ুন , বিধবাকে ধর্ষণ ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলেঘটনায় গৃহকর্ত্রী আসমা আক্তারের মৃত্যু ঘটে, পরে ডাকাতরা নগদ ৩ লাখ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্র লুট করে চলে যায়।সকালে গৃহকর্তা কর্মস্থল থেকে ফিরে আসমাকে মৃত এবং আরিফাকে অচেতন অবস্থায় দেখতে পান। স্থানীয়রা আরিফাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পুলিশ নিহতকে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কর বলেন, এটি ডাকাতি না অন্য কোনো ঘটনা তা তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুরে ডাকাতির ঘটনায় গৃহকর্ত্রী খুন নগদ টাকা ও স্বর্ণালংকার লুট