দৈনিক সংবাদ দিগন্ত

নাশতা করতে গিয়ে গুলিবিদ্ধ যুবক, বিএল কলেজ এলাকায় আতঙ্ক

খুলনার দৌলতপুরে সরকারি বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় মহিদুল ইসলাম (২২) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। বুধবার (৭ অক্টোবর) ভোর ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মহিদুলকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মহিদুল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চৌগাছা এলাকার শওকত খাঁর ছেলে। বর্তমানে তিনি খুলনা নগরীর উত্তর কাশিপুর এলাকায় বসবাস করেন। একটি তেলের ডিপোতে গাড়ি পরিষ্কারের কাজ করেন তিনি।পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, ভোরে বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকার একটি হোটেলে নাশতা করতে যান মহিদুল। সেখানে কিছুক্ষণ পর ৮ থেকে ১০ জন যুবক তাকে ঘিরে ফেলে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। এতে মহিদুলের পেটের ডান পাশে গুরুতর জখম হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সকাল পৌনে ৭টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আরও  পড়ুন, ৩৫ হাজার মুক্তায় সেজেছে দুর্গা, আশাশুনীর বুড়িয়ায় ভিন্নতার বার্তা গুলিটি মহিদুলের শরীর ভেদ করে পেছন দিয়ে বেরিয়ে গেছে। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।মহিদুলের ভাই শহিদুল জানান, তার ছোট ভাই বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।দৌলতপুর থানার এসআই মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে চিকিৎসাধীন মহিদুলের সঙ্গে কথা বলে হামলার কারণ ও জড়িতদের বিষয়ে তথ্য জানার চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।স্থানীয়রা জানান, এর আগেও বিএল কলেজের দ্বিতীয় গেট ও আশপাশের এলাকায় গুলির ঘটনা ঘটেছে। একই এলাকায় ফের গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের পর হামলার কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

নাশতা করতে গিয়ে গুলিবিদ্ধ যুবক, বিএল কলেজ এলাকায় আতঙ্ক