দৈনিক সংবাদ দিগন্ত

মশার কয়েল কিনে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ কলেজছাত্র

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন এক কলেজশিক্ষার্থী।আহত মো. করিম, বয়স ১৮ বছর। তিনি মিরপুর বাংলা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।পরিবারের দাবি, রাতে বাবার অনুরোধে মশার কয়েল কিনতে বাসা থেকে বের হন করিম। দোকান থেকে ফেরার পথে মানিকদির ‘৩২ মালিকের বিল্ডিং’আরও  পড়ুন, রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন মামলার ১৬ আসামি গ্রেপ্তার এলাকার সামনে পৌঁছালে অন্ধকার থেকে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে তার দুই পায়ে দুটি গুলি লাগে।চিকিৎসকরা রাতেই অস্ত্রোপচার করে ডান পা থেকে একটি গুলি বের করেন। অন্য গুলিটি ঘটনার সময়ই শরীর ভেদ করে বেরিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় পাঠানো হয়েছে।করিমের বাবা রফিকুল ইসলাম জানান, কারা এ হামলা চালিয়েছে তা তারা জানেন না। তার ছেলের সঙ্গে এলাকায় কারও কোনো বিরোধও ছিল না।ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প জানিয়েছে, ঘটনাটি ক্যান্টনমেন্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

মশার কয়েল কিনে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ কলেজছাত্র