রেমিট্যান্স যোদ্ধাদের জন্য নতুন উদ্যোগ সরকারের
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের কল্যাণে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূরুল হক নুর। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দেশে লাইসেন্সপ্রাপ্ত প্রায় ৩ হাজার রিক্রুটিং এজেন্সির মধ্যে মানসম্মত যাচাইয়ে ৪০০ থেকে ৫০০টির বেশি টিকবে না।বুধবার জাতীয় সংসদে ১৪৭ বিধিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর আনা প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্স মূল্যায়ন ও গ্রেডিং চালু করা হবে।প্রবাসীদের সুবিধার জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পেমেন্ট গেটওয়ে-সংযুক্ত এ কার্ডের মাধ্যমে প্রবাসীরা নিরাপদে দেশে অর্থ পাঠাতে পারবেন এবং তাদের পরিবার সহজেই সেই অর্থ উত্তোলন করতে পারবে। আরো পড়ুন , বান্দরবান সদর হাসপাতালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যুএছাড়া প্রবাসীদের বিনিয়োগ উৎসাহিত করতে পূর্বাচলসহ বিভিন্ন জেলায় ‘প্রবাসী সিটি’ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী।নূরুল হক নুর বলেন, রাজধানীর গুলশানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের জায়গায় আন্তর্জাতিক মানের একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে, যেখানে প্রবাসী ও তাদের পরিবার স্বল্প খরচে চিকিৎসা পাবেন। পাশাপাশি বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনে প্রশিক্ষণ ও কর্মসংস্থান সহায়তা দেওয়া হচ্ছে।প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি কমাতে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরে প্রবাসী কল্যাণ কেন্দ্র সম্প্রসারণ করা হয়েছে। নির্যাতনের শিকার প্রবাসীদের আইনি সহায়তায় ১০টি দেশের আইন সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে এবং জরুরি সহায়তার জন্য টোল-ফ্রি হেল্পলাইন ১৬১৩৫ চালু রয়েছে।মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাজারটি বন্ধ রয়েছে। তবে ইউরোপ, এশিয়া-প্যাসিফিক ও জাপানে নতুন শ্রমবাজার সম্প্রসারণে সরকার কাজ করছে। তিনি বলেন, অভিবাসন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে সরকার কাজ করছে।