ছাত্রদলে ‘গুপ্ত ছাত্রলীগ’ অনুপ্রবেশের অভিযোগ তুললেন ফুয়াদ
রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ-এর এক মন্তব্য। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ভেতরে গোপনে অনুপ্রবেশ করে কিছু ব্যক্তি অস্থিরতা সৃষ্টি করছে।আরও পড়ুন, মানি লন্ডারিং মামলায় সাদিক অ্যাগ্রো চেয়ারম্যান ইমরান হোসেনের জামিনতিনি লেখেন, “গুপ্ত ছাত্রলীগ ঢুকে যেভাবে ডুগডুগি বাজাচ্ছে, আর আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে নীরব ভূমিকা পালন করছে, তাতে সরকারের কোনো কৃতিত্ব ফুটে উঠছে না।” এছাড়া তিনি আরও দাবি করেন, এসব ঘটনা পরিকল্পিত এবং এর পেছনে বড় কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে ইঙ্গিত দেন। ফেসবুক পোস্টে তিনি “A false flag operation in the making”—এমন মন্তব্যও করেন।আরও পড়ুন, ক্যাম্পাস পরিস্থিতিতে জরুরি সভা ডেকেছে ছাত্রদলতার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে ছাত্রদল বা সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, এমন মন্তব্য রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়াতে পারে, বিশেষ করে ক্যাম্পাসভিত্তিক রাজনীতিতে যখন ইতোমধ্যে অস্থিরতা বিরাজ করছে।