দৈনিক সংবাদ দিগন্ত

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলি বিমানবাহিনীর দুই সদস্য অভিযুক্ত

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলি বিমানবাহিনীর দুই সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এ তথ্য জানিয়েছে ইসরায়েলি দৈনিক হারেৎজ। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত এবং পুলিশের যৌথ বিবৃতি। অভিযুক্ত দুই সেনার বিরুদ্ধে শত্রুপক্ষকে সহায়তা, স্পর্শকাতর তথ্য পাচার এবং বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।আরও পড়ুন, বিমান হামলায় আহত মোজতবা খামেনি: নিউইয়র্ক টাইমসতদন্ত অনুযায়ী, এক সেনা সরাসরি বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং অন্যজন সেই যোগাযোগে সহায়তা করতেন। তদন্তকারীরা জানিয়েছেন, শুরুতে ইরানের পক্ষ থেকে অস্ত্র-সংক্রান্ত একটি কাজের প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তারা তা প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে ইরানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও পরে আবার যোগাযোগ স্থাপনের চেষ্টা করেন।আরও পড়ুন, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে রেকর্ড ভোটগ্রহণইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, অভিযুক্তদের একজন যুদ্ধবিমানের সিস্টেম সংক্রান্ত প্রশিক্ষণ উপকরণ এবং একটি সামরিক ঘাঁটির ভিডিও ও সংবেদনশীল তথ্য ইরানি এজেন্টের কাছে পাঠিয়েছেন। বর্তমানে বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা ও সামরিক বাহিনী যৌথভাবে তদন্ত চালাচ্ছে।

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলি বিমানবাহিনীর দুই সদস্য অভিযুক্ত