দৈনিক সংবাদ দিগন্ত

ফুলবাড়িয়ার ঐতিহ্যবাহী গুটি খেলা

আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসা গ্রামীণ খেলাধুলার মধ্যেও ফুলবাড়িয়ায় আজও টিকে আছে শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী গুটি খেলা। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ফুলবাড়িয়া উপজেলার তেলিগ্রাম বড়ইআটা গ্রামে ধানের পতিত জমিতে অনুষ্ঠিত হবে ২৬৭তম গুটি খেলা। খেলাকে কেন্দ্র করে মঙ্গলবার (১৩ জানুয়ারি) আয়োজকরা ট্রাক সাজিয়ে ঢাকঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে ময়মনসিংহ, মুক্তাগাছা, ফুলবাড়িয়া ও ত্রিশাল উপজেলায় ঘুরে মানুষকে খেলায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। এছাড়া হুম গুটি স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন গ্রামীণ সাংস্কৃতিক আয়োজনও করা হয়েছে। আরও পড়ুন, টানা পঞ্চমবার জিল্লুর রশীদ যশোর জেলার শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিতপ্রায় তিন শতাব্দী আগে জমির সীমানা বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে জমিদার আমলে শুরু হওয়া এই খেলাটি আজ গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতি বছর পৌষ মাসের শেষ দিনে বড়ইআটা গ্রামে অনুষ্ঠিত হয়ে আসছে।

ফুলবাড়িয়ার ঐতিহ্যবাহী গুটি খেলা