নতুন সিদ্ধান্তে বাংলাদেশ পুলিশের পোশাকে গাঢ় নীল ও জলপাই রঙের প্রত্যাবর্তন
বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রঙ পরিবর্তন ঘিরে চলমান আলোচনা-সমালোচনার মধ্যেই আবারও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। সর্বশেষ প্রস্তাবে পুলিশের পোশাকে গাঢ় নীল ও হালকা অলিভ বা জলপাই রঙের সংমিশ্রণ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখা থেকে পাঠানো এক চিঠিতে জানা গেছে, পুলিশ ড্রেস রুলস ২০২৫ সংশোধনের প্রস্তাব ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সারোয়ার জাহান।এর আগে জারি করা প্রজ্ঞাপনে পুলিশের শার্টের রঙ গাঢ় ধূসর থেকে পরিবর্তন করে লোহার রঙ এবং প্যান্ট গাঢ় নীল থেকে কফি রঙ নির্ধারণ করা হয়। তবে মাঠপর্যায়ে এ পরিবর্তন নিয়ে অসন্তোষ দেখা দেয় পুলিশ সদস্যদের মধ্যে ।আরো পড়ুন , জ্বালানি সংকটে অচল দেশের নানা খাত বিষয়টি নিয়ে বাহিনীর ভেতরে-বাইরে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন রঙের নমুনা পর্যালোচনা করেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শক্রমে নতুন রঙ চূড়ান্ত করার উদ্যোগ নেন।নতুন প্রস্তাব অনুযায়ী, মেট্রোপলিটন পুলিশের শার্ট হবে হালকা অলিভ বা জলপাই রঙের। অন্যদিকে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাব ছাড়া অন্যান্য ইউনিটের শার্ট হবে গাঢ় নীল। উভয় ক্ষেত্রেই প্যান্টের রঙ নির্ধারণ করা হয়েছে টিসি টুইল খাকি।এখন প্রস্তাবটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলে পুলিশের ইউনিফর্মে আবারও ফিরবে পরিচিত রঙের ছোঁয়া।