দৈনিক সংবাদ দিগন্ত

সংসদে গিয়েই গাড়ি-অফিস চাওয়া নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান

জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সমালোচনা করে বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, নির্বাচনের আগে তাদের গাড়ি, বাড়ি কিংবা অফিসের প্রয়োজন ছিল না, কিন্তু নির্বাচনের পর এসব সুবিধাই তারা চাইছেন।মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি দাবি করেন, শুরুতে জামায়াত-এনসিপি বলেছিল ক্ষমতায় গেলে সরকারি গাড়ি-বাড়ির সুবিধা নেবে না। কিন্তু সংসদে যাওয়ার পর তারা গাড়ি এবং পরে অফিস দাবি করেছে।একই পোস্টে তিনি সংরক্ষিত নারী আসনের এমপি মারদিয়া মমতাজ-এর বক্তব্যেরও সমালোচনা করেন। আরও  পড়ুন, সীমান্তে পুশইনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিলের ঘোষণা গণঅধিকার পরিষদেররাশেদ খানের ভাষ্য, আত্মীয়ের বাসা থেকে সংসদে যাতায়াতে কষ্ট হওয়ার যে অভিযোগ করা হয়েছে, তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হতে পারে।তিনি আরও দাবি করেন, অতীতে একটি টেলিভিশন টকশোতে মারদিয়া মমতাজ নিজেকে জামায়াতের সমর্থক হিসেবে পরিচয় দিয়েছিলেন।রাশেদ খান তার পোস্টে রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তব কর্মকাণ্ডের মধ্যে অসঙ্গতির অভিযোগ তুলে সমালোচনা করেন। তবে এ বিষয়ে জামায়াতে ইসলামী, এনসিপি বা সংশ্লিষ্টদের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সংসদে গিয়েই গাড়ি-অফিস চাওয়া নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান