দৈনিক সংবাদ দিগন্ত

পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পোস্টিং থাকলেও ঢাকায় কর্মরত গাইনী চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাগজে-কলমে গাইনী চিকিৎসকের পদায়ন থাকলেও বাস্তবে তিনি ঢাকায় কর্মরত থাকায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ রোগীরা।জানা যায়, ৫০ শয্যা বিশিষ্ট পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই শত শত রোগী চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে প্রসূতি নারী রোগীর সংখ্যা উল্লেখযোগ্য। কিন্তু গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।সেবা নিতে আসা একাধিক রোগীর স্বজনরা জানান, হাসপাতালে চিকিৎসক না থাকায় বাধ্য হয়ে নার্সদের কাছ থেকে সেবা নিতে হচ্ছে।আরো পড়ুন , মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষ: বাস-মোটরসাইকেল-ইজিবাইকের ধাক্কায় নিহত ২ অনেক ক্ষেত্রে ঝুঁকি নিয়ে অন্য হাসপাতালে যেতে হচ্ছে, যা তাদের জন্য কষ্টকর ও ব্যয়বহুল।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পালের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের হাসপাতালে গাইনী চিকিৎসক ডা. রেজুয়ানা শারমিনের পোস্টিং রয়েছে, তবে তিনি বর্তমানে ঢাকায় কর্মরত আছেন।”এ ব্যাপারে গাইনী চিকিৎসক ডা. রেজুয়ানা শারমিন জানান, “আমার প্রোমোশন হয়েছে। বর্তমানে আমি সহকারী অধ্যাপক হিসেবে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করছি।”স্থানীয়দের দাবি, দ্রুত গাইনী চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করে প্রসূতি মায়েদের নিরাপদ চিকিৎসা সেবা প্রদান করা হোক।

পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পোস্টিং থাকলেও ঢাকায় কর্মরত গাইনী চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা