গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে এক প্রবাসীর স্ত্রী, সন্তানসহ পরিবারের আরও কয়েকজন সদস্য রয়েছেন। তাদের ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।আরও পড়ুন , পাবনায় চুরির অভিযোগে নির্যাতনের পর কিশোরীর আত্মহত্যাখবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং আলামত সংগ্রহের কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে হত্যার পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।স্থানীয়দের ভাষ্য, নিহত পরিবারটি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছিল। এমন নৃশংস ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।