ভোলা বাবার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণ ও পাঁচ মাসের গর্ভপাতের অভিযোগ
ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে এক ১৫ বছরের কিশোরী নিজের বাবার (৩৭) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছে। অভিযোগে বলা হয়েছে, কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে জোরপূর্বক গর্ভপাত করানো হয়েছে।গতকাল শুক্রবার দিবাগত রাতে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছে।ভুক্তভোগী কিশোরী বর্তমানে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়রা জানান, কিশোরীকে দীর্ঘদিন ধরে শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছিল।আরো পড়ুন , রোহিঙ্গা ক্যাম্পে হামের সংক্রমণ অস্বাভাবিক বৃদ্ধি জেলা হাসপাতালেও শিশুর চাপমা বিষয়টি জানতে চাইলে মেয়ের শারীরিক অবস্থার পরিবর্তন দেখে সব কিছু খুলে বলেন।অভিযুক্ত বাবার দাবি, ডাক্তার থেকে ওষুধ এনে জোরপূর্বক মেয়েকে গর্ভপাত করানো হয়েছে। জানা গেছে, পাঁচ মাসের শিশু জন্মানোর পর একটি টয়লেটের ডাস্টবিনে ফেলে দেওয়া হয়।স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, কিশোরীর মা ও খালা ৩ মার্চ সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করান। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত বাবার খোঁজে তল্লাশি চলছে।