সীমান্ত নিরাপত্তায় বিজিবির অভিযান খাগড়াছড়িতে গরু জব্দ
খাগড়াছড়িতে বিজিবির বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। বুধবার (২ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে তাইন্দং ইউনিয়নের কলাবাগান এলাকা থেকে গরুগুলো জব্দ করা হয়। জব্দকৃত গরুগুলোর বাজারমূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর অধীনস্থ বান্দরসিং বিওপি এলাকায় ভারত থেকে গরু চোরাচালানের তথ্য পাওয়া যায়।আরো পড়ুন , আমি শান্তির দূত হিসেবে এসেছি: ভ্যাটিক্যান রাষ্ট্রদূত কেভিন রেন্ডম অভিযান চলাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গরুগুলো ফেলে পালিয়ে যায়। পরে টহল দল মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। আটককৃত গরুগুলো চট্টগ্রামের সীতাকুণ্ড কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।খাগড়াছড়ি বিজিবির ৩২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।