দৈনিক সংবাদ দিগন্ত

কুমিল্লায় রাজনৈতিক উত্তেজনা , মামলা ঘিরে বিক্ষোভ-সমাবেশ

কুমিল্লার লালমাই উপজেলায় একটি গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে দায়ের করা মামলায় জামায়াত নেতার নাম অন্তর্ভুক্ত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে।ঘটনার পর স্থানীয় জামায়াতে ইসলামী নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে মামলার প্রতিবাদ জানান। সমাবেশে তারা অভিযোগ করেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল হোসেন-কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে।সমাবেশে লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারি বলেন, ঘটনার সময় কামাল হোসেন ঘটনাস্থলে ছিলেন না এবং তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় নন।গত ১৯ মে রাতে পেরুল দক্ষিণ ইউনিয়নের পাঁচপুকুরিয়া গ্রামে গরু চুরির অভিযোগে কয়েকজনকে আটক করার সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আরও পড়ুন , ৭২ ঘণ্টা বিদ্যুৎহীন মাদারগঞ্জ সামান্য ঝড়-বৃষ্টির অজুহাতেপরে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফ বিল্লাহ বাদী হয়ে মামলা করেন।জামায়াত নেতাদের দাবি, ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রকৃত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়েও কামাল হোসেনকে আসামি করা হয়েছে।অন্যদিকে আরিফ বিল্লাহ বলেন, প্রাথমিকভাবে দলের দেওয়া তালিকা অনুযায়ী মামলা করা হয়। তবে পরে তিনি জানান, কামাল হোসেনের নাম ভুলভাবে যুক্ত হয়ে থাকতে পারে এবং তিনি নির্দোষ প্রমাণিত হলে তার পক্ষে দাঁড়াবেন।এ বিষয়ে লালমাই থানার ওসি মো. নুরুজ্জামান জানান, মামলায় ১০ জনের নাম উল্লেখসহ আরও ৫০–৬০ জন অজ্ঞাত আসামি রয়েছে। তদন্ত চলছে এবং নির্দোষ প্রমাণিত হলে নাম বাদ দেওয়া হবে।বর্তমানে ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়িয়েছে।আরও  পড়ুন , চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় আসামির স্বীকারোক্তি, দ্রুত চার্জশিটের নির্দেশ

কুমিল্লায় রাজনৈতিক উত্তেজনা , মামলা ঘিরে বিক্ষোভ-সমাবেশ