শিক্ষার্থী প্রাণ হারাল গরুর গুঁতোয়
চট্টগ্রামের লোহাগাড়ায় গরুর গুঁতোয় শারাবন তাহুরা নিজুম (১৫) নামের এক শিক্ষার্থী নিহতের খবর পাওয়া গেছে। বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।নিজুম আমিরাবাদ মল্লিক ছোবহান নজরআলী সিকদার পাড়া (তেওয়ারীখিল) এলাকার মাহফুজুর রহমান ও রোকেয়া বেগমের মেয়ে এবং পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী।স্থানীয়রা জানান, কোচিংয়ের পরীক্ষায় অংশ নিতে স্কুলে গিয়েছিলেন নিজুম। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে স্কুলের মূল ফটকে বাজারে বিক্রয়ের জন্য আনা একটি গরু সজোরে গুঁতো দেয় নিজুমকে।আরো পড়ুন , শরীয়তপুরে গুড়ের মধ্যে পোকা প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে নিয়মিত মামলা এতে গুরুতর আহত হন নিজুম। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিজুমের মা রোকেয়া বেগম বলেন, প্রতিদিনের মতো আমার মেয়েটা কোচিং শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। আমরা কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেল। খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।