দৈনিক সংবাদ দিগন্ত

বর্ষার দুয়ারে বাংলাদেশ তবে, আপাতত থাকছে গরমের দাপট

বাংলাদেশে বর্ষার আনুষ্ঠানিক আগমনের বার্তা নিয়ে দেশের দক্ষিণ-পূর্ব প্রান্ত টেকনাফ দিয়ে প্রবেশ করেছে মৌসুমি বায়ু। তবে সারা দেশে এর প্রভাব ছড়িয়ে পড়তে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সাধারণত মে মাসের শেষ কিংবা জুনের শুরুতেই মৌসুমি বায়ু দেশে প্রবেশ করে। তবে এবার তা প্রায় এক সপ্তাহ দেরিতে এসেছে।আবহাওয়াবিদদের মতে, চট্টগ্রাম অঞ্চলে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটলেও দেশের অন্যান্য অঞ্চলে এটি ছড়িয়ে পড়তে মধ্য জুন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। আরও  পড়ুন, ঝড়ের হুঁশিয়ারি, ঢাকাসহ ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কাতবে ১২ বা ১৩ জুন থেকে বর্ষার বৃষ্টির আমেজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।এদিকে গরম থেকে এখনই পুরোপুরি স্বস্তি মিলছে না। আগামী ৮ থেকে ১০ জুনের মধ্যে আবারও তাপপ্রবাহ দেখা দিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি বায়ু ও সক্রিয় পশ্চিমা লঘুচাপের মধ্যে প্রভাব বিস্তারের কারণে আগামী কয়েকদিন বৃষ্টিপাত কিছুটা কম হতে পারে।তবে মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হলে দক্ষিণ-পশ্চিম দিক থেকে আর্দ্র বাতাস প্রবাহিত হবে, বাড়বে বৃষ্টিপাত এবং কমবে তাপমাত্রা। এতে দেশে স্বস্তিদায়ক আবহাওয়া ফিরে আসবে।আরও  পড়ুন , দেশীয় ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে কমলো ১৫ টাকা ৬৭ পয়সা

বর্ষার দুয়ারে বাংলাদেশ তবে, আপাতত থাকছে গরমের দাপট