দৈনিক সংবাদ দিগন্ত

গভীর রাতে ভয়াবহ হত্যাকাণ্ডে কেঁপে উঠল বগুড়া, তদন্তে পুলিশ

বগুড়ায় নিজ ঘরের মেঝে থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায়।নিহত গৃহবধূ রীতা রানী মজুমদার (৪৫)। তিনি ওই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে স্বামী-স্ত্রী আলাদা ঘরে ঘুমাতে যান। রাত আনুমানিক সোয়া ১২টার দিকে ঘরের বাইরে শব্দ শুনে স্বামী বিধান চন্দ্র রায় জেগে ওঠেন।আরও পড়ুন ,এসবিএসসিবি‘র এএমডি আবদুল কাইয়ুম চৌধুরীকে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র শুভেচ্ছা কিছুক্ষণ পর স্ত্রীর ঘর থেকে অস্বাভাবিক শব্দ পেয়ে সেখানে গিয়ে তিনি দেখেন রীতা রানী রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন।চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বজনদের দাবি, ঘটনার সময় বাড়ির প্রধান দরজা খোলা অবস্থায় ছিল।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে শয়নকক্ষের মেঝেতে গলাকাটা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।বগুড়া জেলা পুলিশের গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।আরও  পড়ুন   গ্যারেজে আটক রেখে মারধরের অভিযোগ, বাথরুমে মিলল রিকশাচালকের মরদেহ

গভীর রাতে ভয়াবহ হত্যাকাণ্ডে কেঁপে উঠল বগুড়া, তদন্তে পুলিশ