আজ ০৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আরও পড়ুন, গঙ্গাচড়ায় জেডসি বান্ধব গ্রীন স্কুল বিষয়ক অবহিতকরণ সভাসভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে দিবস দু’টি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।আরও পড়ুন, কুষ্টিয়ার মিরপুরে রাতে তিন সরকারি দপ্তরে তালা ভেঙে নথিপত্র তছনছঅপরদিকে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ ও জেলা প্রাণিসম্পদ দপ্তর, নারায়ণগঞ্জের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে ডিম, দুধ, গরুর মাংস এবং ড্রেসড ব্রয়লার মুরগির মাংস বিক্রির কার্যক্রম চালু করা হয়েছে। এই কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। সংশ্লিষ্টরা জানান, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে জেলার বিভিন্ন স্থানে এ কার্যক্রম অব্যাহত থাকবে।