লামায় ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বান্দরবানের লামা উপজেলায় ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬” উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তথ্য অফিস, লামার আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মঈন উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন লামা প্রেসক্লাবের সভাপতি জনাব প্রিয়দর্শী বড়ুয়া। বিশেষ আলোচক ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ জনাব শাহজাহান কামাল।আরও পড়ুন, নরসিংদীর পলাশ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা-লুটপাটসভায় সভাপতিত্ব করেন সহকারী তথ্য অফিসার জনাব মোহাম্মদ রাশেদুল হক রাসেল। অনুষ্ঠানে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, তথ্যপ্রবাহের স্বচ্ছতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।বক্তারা বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভিত্তি। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের নির্ভীকভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। আরও পড়ুন, ঈশ্বরদী প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আলোচনা সভা অনুষ্ঠিতআলোচনা সভায় স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের তাৎপর্য তুলে ধরা হয় এবং গণমাধ্যমকর্মীদের প্রতি সম্মান জানানো হয়।