রংপুরে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার আঃ মাবুদ।শহরের কনফারেন্স হলে আয়োজিত এ সভায় কমিশনার আঃ মাবুদ সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা জোরদার ও আধুনিক পুলিশিং কার্যক্রম নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন। আরো পড়ুন , গোবিন্দগঞ্জে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় বগুড়ায় রেফারতিনি বলেন, জনগণের আস্থা অর্জন ও গণমাধ্যমের সঙ্গে সমন্বয় রেখে কাজ করাই হবে তার অগ্রাধিকার।এসময় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন এবং নগরীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে মতামত প্রদান করেন। সভায় পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।