নির্বাচনী প্রচারে সরব রাজবাড়ী মাঠে ভোটের গাড়ি
গণভোট-২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ, প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ভোটের গাড়ি সুপার ক্যারাভান সারাদেশের জেলা-উপজেলাতে যাচ্ছে।সকাল ১০টায় রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ মাঠে প্রদর্শিত হয়। এ সময় জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটসংক্রান্ত বিভিন্ন তথ্যচিত্র ও ভিডিও প্রদর্শন করা হয়।আরো পড়ুন , ফতুল্লায় বিএনপির দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ ও বোমা বিস্ফোরণ ভোটের গাড়ির মাধ্যমে বিশেষ প্রচারের অংশ হিসেবে প্রদর্শিত হয় গণভোট ও সংসদ নির্বাচনসংক্রান্ত ভিডিও, জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক তথ্য ও প্রামাণ্যচিত্র, পাশাপাশি জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা।উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাহ উদ্দিন বলেন, ভোটের গাড়ির খবর পেয়ে তরুণ সমাজ, নারী ভোটার এবং প্রথমবারের ভোটাররা এগিয়ে আসেন। এ প্রচারে প্রশ্ন, জানা, বোঝা, ভোট প্রদানসহ সব বিষয়ে প্রচার চালানো হয়। আসুন আমরা সবাই মিলে এ গণতান্ত্রিক যাত্রাকে সফল করি। চলুন, ভোট দিই নিজের জন্য, দেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, নতুন পৃথিবীর জন্য। এ প্রচার সফল করতে ব্যাপকভাবে উৎসাহিত করা হয়।