দৈনিক সংবাদ দিগন্ত

সারা দেশে হামের গণটিকা কর্মসূচি শুরু, লক্ষ্যমাত্রা প্রায় ১ কোটি ৮০ লাখ শিশু

দেশব্যাপী হামের গণটিকা কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। শিশুদের হামের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের এই বিশেষ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।সোমবার সকালে রাজধানীর জিন্দাপার্কে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।এই কার্যক্রমের আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।আরো পড়ুন , তিন বিভাগে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ২ নম্বর সংকেতস্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে সারা দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম চলবে।দেশের ১৮টি জেলা, ৩০টি উপজেলা এবং ৪টি সিটি করপোরেশনসহ সব এলাকায় এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।এদিকে, যেসব শিশু জ্বর বা অসুস্থতায় ভুগছে, তাদের আপাতত টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।এর আগে বিভিন্ন ধাপে শুরু হওয়া এই ক্যাম্পেইন সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং দেশের অন্যান্য এলাকায় ১২ মে পর্যন্ত চলবে।

সারা দেশে হামের গণটিকা কর্মসূচি শুরু, লক্ষ্যমাত্রা প্রায় ১ কোটি ৮০ লাখ শিশু