দৈনিক সংবাদ দিগন্ত

চন্দনাইশে ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত

চন্দনাইশ ক্লাবের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১) এর দ্বিতীয় দিনের খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ এপ্রিল ২০২৬ খ্রি.) গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ম্যানেজমেন্ট চেয়ারম্যান, সৌদি আরবের মানাজিল আল-মারজান ও মানাজিল আল-সাফা হোটেলের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব লায়ন রফিকুল ইসলাম (রফিক)। এছাড়া  চন্দনাইশ ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ: একরামুল হক রিপন, রাকিব হুদা চৌধুরী, রিদোয়ানুর রহমান, এয়ার রহমান মানিক, শিমুল মনির, ফারুক ও রিজুয়ান উপস্থিত ছিলেন।আরও পড়ুন, তীব্র গরমে পথচারীদের পাশে বিএনপি, চাষাড়ায় চলছে ঠাণ্ডা পানি বিতরণপ্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা আজ সময়ের দাবি। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে। যুবসমাজকে মাদকসহ সব ধরনের অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই নিয়মিত এ ধরনের আয়োজনের মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।”আরও পড়ুন, মেহেরপুরে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান, জেল-জরিমানাখেলায় স্থানীয় বিভিন্ন দলের অংশগ্রহণে মাঠে প্রতিযোগিতামূলক ও প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের পরবর্তী খেলাগুলোও ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

চন্দনাইশে ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত