তামিম ডাকলে আবার বিসিবিতে ফিরতে প্রস্তুত সুজন
খালেদ মাহমুদ সুজন বলেছেন, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তার অভিজ্ঞতা ব্যবহার করতে চান। তিনি বলেছেন, যদি তামিম ইকবাল তাকে আবার ডাকেন, তাহলে তিনি কাজ করতে চান। সুজন বলেছেন, “আমি ক্রিকেটের মানুষ, ১৩-১৪ বছর বয়স থেকে ক্রিকেট খেলছি। ক্রিকেট খেলা ছাড়ার পর কোচিংয়ে এসেছি, সংগঠক হিসেবে আমি এত বছর ধরে কাজ করছি। আমার অভিজ্ঞতা যদি তামিম চায়, অবশ্যই এটা না করার কিছু নেই।"আরও পড়ুন, পিএসজির দাপটে লিভারপুলকে ২-০ গোলে হার সেমিফাইনালে এক পা ফরাসি জায়ান্টেরসুজন আরও বলেছেন, “আমি মনে করি আমার মেয়াদে ক্রিকেটের জন্য শতভাগ এফোর্ট দিয়ে ভালো কাজ করার চেষ্টা করেছি। পেরেছি নাকি পারিনি সেটা বিচার করার দায়িত্ব মানুষের। আমি আমার ঢোল পেটালে তো হবে না।" আরও পড়ুন, ৯ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড, ব্রাজিলের লরা কারদোসোর বিস্ময়তামিমের পরিকল্পনা নিয়েও মত দিলেন সুজন, “আমি মনে করি তামিমকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে। তামিম মনে হয় সিদ্ধান্ত নিতে পারবে এবং সবার সাথে মিলে কাজ করতে পারবে। তামিমের ইচ্ছেও সেটা, যে ও একা কিছু করতে চায় না। সবাইকে নিয়ে কীভাবে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে ওর সেই চিন্তা আছে।"