হাওর রক্ষায় আর্থিক সহায়তা করলেন খালেক মন্ডল
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের গলহা গ্রামের মোঃ আব্দুল খালেক মন্ডল ইউনিয়ন পরিষদের নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকার কৃষকের দুর্যোগ মোকাবেলা করতে হাওর রক্ষায় অর্থ সহায়তার হাত বাড়ালেন। এছাড়াও তিনি ইতিমধ্যে সমাজের বিভিন্ন উন্নয়ন কাজে সহযোগিতা করে আসছেন। দির্ঘদিন ধরে ইউনিয়নের প্রতিটি গ্রামে সকল শ্রেনীর মানুষের সাথে গণসংযোগ করে যাচ্ছেন।আরও পড়ুন, কিশোরগঞ্জ শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধনএবছর আগাম অকাল প্রাকৃতিক দুর্যোগে বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়াতে, কৃষক এখন দিশেহারা। এই ক্লান্তিলগ্নে কৃষকের দাড়ালেন মোঃ আব্দুল খালেক মন্ডল। ইউনিয়নের বোয়ালা হাওর,গোড়াডোবা হাওর ও শালদিঘা হাওরের পানি সেচের কাজে আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করেছেন তিনি। কয়েকদিনের টানা অতি ভারী বৃষ্টি হওয়ার কারণে হাওরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে নীচু জমির বোরোধান পানিতে তলিয়ে যায়। পানির কবলে পড়া ফসল বোরোধান রক্ষা করতে পানি নিষ্কাশনের উদ্যোগ নেন এলাকার কৃষকরা। প্রতিটি হাওরে একাধিক সেচ মেশিন বসিয়ে পানি সেচের কাজ চালানো হয়। এই দুর্যোগকালীন সময়ে জ্বালানি তেল যোগান দিতে, অর্থ দিয়ে পাশে দাড়ালেন আব্দুল খালেক মন্ডল। আরও পড়ুন, পলাশবাড়ী মহিলা ফাজিল (ডিগ্রী) মাদরাসায় এমপিকে অভিনন্দন ও বিদায়ী অধ্যক্ষকে সংবর্ধনা এবং দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী দো’আএছাড়াও দির্ঘদিন ধরে এলাকায় গণসংযোগের পাশাপাশি, অসহায় হতদরিদ্র মানুষকে আর্থিক সহায়তা করে আসছেন। মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল খালেক মন্ডল এর সাথে কথা বললে, তিনি বলেন, আমি জনগণের পাশে থেকে গরীব অসহায় দরিদ্র মানুষের উন্নয়নে কাজ করতে চাই। জনগণের সেবা করা আমার একমাত্র উদ্দেশ্য, দির্ঘদিন ধরে মানুষের সুখে দুঃখের মাঝে আমি আছি। এবং সাধ্য অনুযায়ী সহায়তা করে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। ইউনিয়নবাসীর ভালবাসা এবং সকলের দোয়া ও আর্শীর্বাদ নিয়ে এগোতে চাই। পাশাপাশি এলাকা এবং সমাজের কল্যাণে কাজ করতে সকলের সহযোগিতা চাই।