দৈনিক সংবাদ দিগন্ত

ছোটকয়ের খাতিয়া সড়ক আধুনিকায়নের দাবি এলাকাবাসীর

গাজীপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য AKM Fazlul Haque Milon-এর সদয় দৃষ্টি আকর্ষণ করে বাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জনগণ দীর্ঘদিনের অবহেলিত ছোটকয়ের খাতিয়া সড়ক দ্রুত সংস্কার ও আধুনিকায়নের দাবি জানিয়েছেন।এলাকাবাসীর মতে, কুমুন থেকে পূর্ববাল কয়ের সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। এছাড়াও বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকরাও এ রাস্তা ব্যবহার করে এলাকার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনে আসেন। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটি অবহেলিত অবস্থায় পড়ে থাকায় জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।আরও পড়ুন, টঙ্গী পশ্চিম থানার অভিযানে ৫০ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী ও সেবক গ্রেপ্তারবিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তার বিভিন্ন অংশ কাদাময় ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ী এবং সাধারণ পথচারীদের ভোগান্তি বহুগুণে বেড়ে যায়। স্থানীয়দের দাবি, এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সড়কটি দ্রুত আধুনিক মানের রাস্তায় রূপান্তর করা অত্যন্ত জরুরি।৮ নং ওয়ার্ডের জনপ্রতিনিধিসহ এলাকাবাসী আশা প্রকাশ করেছেন যে, মাননীয় সংসদ সদস্য বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং সড়কটির উন্নয়ন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেবেন।এলাকাবাসীর একটাই প্রত্যাশা—দীর্ঘদিনের এই জনদুর্ভোগের অবসান ঘটিয়ে ছোটকয়ের খাতিয়া সড়ককে একটি টেকসই ও আধুনিক সড়কে পরিণত করা হোক।

ছোটকয়ের খাতিয়া সড়ক আধুনিকায়নের দাবি এলাকাবাসীর