প্রশাসনিক দক্ষতা বাড়াতে চীন সফর, আলোচনায় প্রতিনিধি দল
প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে চীনে গেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল। মঙ্গলবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চীনের উদ্দেশ্যে রওনা দেন তারা।জানা গেছে, চীন সরকার এবং ঢাকায় চীনা দূতাবাসের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে। আগামী ৮ জুন পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রতিনিধিদলের সদস্যরা প্রশাসনিক দক্ষতা, নীতি বাস্তবায়ন, উন্নয়ন ব্যবস্থাপনা এবং পারস্পরিক আরো পড়ুন , লেবাননে হামলা বন্ধে ট্রাম্পের আহ্বান, মানতে নারাজ বেন-গভিরসহযোগিতা বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় কার্যক্রমে অংশ নেবেন।এই প্রতিনিধি দলে রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রশাসনিক সদস্যরা। এর মধ্যে আছেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, প্রধানমন্ত্রীর একান্ত সচিব, প্রটোকল কর্মকর্তা, গবেষণা কর্মকর্তা ও উপদেষ্টার দপ্তরের কর্মকর্তারাও।বিশ্লেষকদের মতে, এমন আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি প্রশাসনিক দক্ষতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদারে ভূমিকা রাখতে পারে।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে প্রশাসনিক সক্ষমতা উন্নয়ন এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসেবে বিভিন্ন দেশের সঙ্গে যৌথ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছে সরকারি কর্মকর্তারা।