পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
“মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা-এ স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় এ মেলার উদ্বোধন করেন কাশপিয়া তাসরিন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাহমুদা খাতুন পপি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জহির রায়হান, মহীপুর সরকারি কলেজ-এর প্রভাষক মো. সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো. জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মণ্ডল হেলাল, জেলা ছাত্রদল নেতা আরও পড়ুন, কুষ্টিয়া সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ, বিজিবি-জনতার বাধায় আটকা ১২ জনএস এম তাহের এবং প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাসসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।মেলায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ আইডিয়া এবং প্রযুক্তিনির্ভর নানা ইনোভেশন প্রদর্শন করে। ক্ষুদে বিজ্ঞানীদের হাতে তৈরি বিভিন্ন প্রজেক্ট ও প্রযুক্তিগত উদ্ভাবন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে এবং ব্যাপক প্রশংসা কুড়ায়।উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও কাশপিয়া তাসরিন বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন করা হচ্ছে। আজকের তরুণরাই আগামী দিনের সফল উদ্যোক্তা ও বিজ্ঞানী হবে।”দিনব্যাপী আয়োজিত এ মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল কার্যক্রম এবং নতু