নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মাগুরায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।রোববার দুপুরে সদর উপজেলার চৌরঙ্গী মোড় ও নান্দুয়ালী এলাকায় পরিচালিত এই অভিযানে দুইটি জনপ্রিয় বিরিয়ানি প্রতিষ্ঠানকে অনিয়মের জন্য জরিমানা করা হয়।অভিযানে হাজী বিরিয়ানি এবং নান্না বিরিয়ানি–এর রান্নাঘর ও সংরক্ষণ ব্যবস্থা তল্লাশি করা হয়।তল্লাশিতে দেখা যায়, খাবার তৈরি ও সংরক্ষণে চরম অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। রান্নাঘরের পরিচ্ছন্নতা না থাকা, আরও পড়ুন, নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা, নওগাঁয় প্রাণ গেল ২ জনের কর্মীদের স্বাস্থ্যবিধি না মানা এবং খাবারে ক্ষতিকর কৃত্রিম রঙ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।এছাড়া একই ফ্রিজে কাঁচা মাংস ও রান্না করা খাবার রাখা ছিল, যা স্বাস্থ্যঝুঁকির বড় কারণ বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে দুই প্রতিষ্ঠানকে পৃথকভাবে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান শেষে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের নকল পণ্য বিক্রি না করা, সঠিক মূল্য তালিকা প্রদর্শন এবং অতিরিক্ত মুনাফা না করার নির্দেশনা দেওয়া হয়।অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।